মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল – শহরজুড়ে উৎসবের আমেজ

#nayan#55222#.blogspot#.com.#
 মৌলভীবাজার শহর যেন সাজসজ্জায় এক নতুন রূপ পেয়েছে। কোথাও রঙিন ব্যানার, কোথাও প্রার্থীদের ফেস্টুন, আবার কোথাও ছাপাখানায় রাতদিন ব্যস্ততা—সব মিলিয়ে শহর এখন এক রাজনৈতিক উৎসবের নগরী।


আগামী ২০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বসছে মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫। দীর্ঘদিন পর এ প্রথম গোপন ব্যালটে পৌর বিএনপির নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের মুখে মুখে শুধু একটাই শব্দ—“ভোট, ভোট আর ভোট।”


শহরে উৎসবের আমেজ ওয়ার্ড থেকে ওয়ার্ডে ছুটছেন প্রার্থীরা। কারো হাতে লিফলেট, কারো কণ্ঠে ভোট প্রার্থনার সুর। দোকানপাট, চায়ের আড্ডা, মোড়ের গল্প—সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিএনপির কাউন্সিল। ছাপাখানার মালিকরা বলছেন, বহুদিন পর এমন অর্ডারের ভিড় পেয়েছেন তারা।


একজন ওয়ার্ড কর্মী বললেন, “আমাদের জীবনে প্রথমবার এত বড় আয়োজনের অংশ হতে পারছি। আমাদের ভোটের মূল্য আছে—এই অনুভূতিই সবচেয়ে বড় আনন্দ।”


প্রার্থীদের কণ্ঠে উচ্ছ্বাস প্রার্থীরা দিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ