সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছেসকল দেখান
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই সুপার ফোর পর্ব শুরু করতে মরিয়া টাইগাররা।   গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি প্রতিশোধ নেয়ার সুযোগও বলা চলে। আজকের ম্যাচটি আরেকটি কারণে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। এই ম্যাচে এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যেটি মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলে টাইগাররা। অন্তত, অতীতের পরিসংখ্যান তাই বলে।   শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচ। আর এশিয়া কাপে টাইগাররা জিতেছে কেবল ৩ ম্যাচে।   এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে কেবল তিন জয় পেলেও সেটি বাংলাদেশকে ভালোভাবেই উজ্জীবিত করে তুলতে পারে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। আর এই তিন বারই বাংলাদেশ ফাইনালে পৌঁছেছিল।   এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার লঙ্কানদের হারায় ২০১২ সালে। সেবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এর পরেরবার লঙ্কানদের হারায় ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্তজার দল সেবারও ফাইনালে খেলেছে। সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেবারও পৌঁছে গিয়েছিল ফাইনালে।   সুপার ফোরের ম্যাচে এবারও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচে যদি টাইগাররা লঙ্কানদের হারাতে পারে তাহলে আরও একটি ফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে যাবে বাংলাদেশের। অতীতের পরিসংখ্যা অন্তত সেই কথাই বলে।
কৃষকের চোখে জল, নদীগর্ভে ভেঙে যাচ্ছে স্বপ্নের ফসল
বছরের শেষ সূর্যগ্রহণ রোববার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে? ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী রোববার (২১ সেপ্টেম্বর)। এবারের গ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।
প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ম্যানসিটি-আর্সেনাল
এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মহারণ আজ
মিলিতাও ও এমবাপ্পের গোলে লিগে রিয়ালের পাঁচে পাঁচ
মৌলভীবাজার পৌর বিএনপির কাউন্সিল – শহরজুড়ে উৎসবের আমেজ
যেখানে দুর্বলতা বাংলাদেশের, মাথাব্যথা শ্রীলঙ্কার
সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
কোনো ফলাফল পাওয়া যায়নি